What are you trying find?

Your Search Result

Shopping Cart

➤ আপনার কাঙ্খিত অথেন্টিক কোরিয়ান প্রডাক্ট খুঁজে পেতে সার্চ অপশনে লিখুন এবং সহজেই অর্ডার করুন ➤ আমাদের প্রতিনিধি ফোন দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করবেন (শুক্রবার ব্যতীত) ➤ ফোনে কনফার্ম হওয়ার ২৪-৪৮ ঘন্টার মাঝে আপনি আপনার অর্ডারটি হাতে পেয়ে যাবেন। ➤আমাদের লোগো বা অন্য কোন ছবি ব্যবহার করে প্রতারিত হোন তাহলে তার দায়ভার Aristocratfashion.com নিবে না। 🚚 সারাদেশে ফ্রি হোম ডেলিভারি!

Support
09697754260
Bangladesh
Conditionally Free Shipping

Blogs detail

শিশুর ত্বক ও চুলের যত্ন

08 September, 2026 Admin
শিশুর ত্বক ও চুলের যত্ন

নতুন মায়েরা প্রায়ই একটি বিষয় নিয়ে চিন্তিত থাকেন, তা হলো ছোট্ট শিশুর নাজুক ত্বক ও চুলের যত্ন কীভাবে নেবেন? বিশেষ করে যখন বাজারে অনেক ধরনের পণ্য থাকে, তখন সঠিকটা বেছে নেওয়া কঠিন হয়ে যায়। আজ আমরা শিশুর ত্বক ও চুলের যত্ন নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলব, যাতে আপনি আরও সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারেন।

শিশুর ত্বক ও চুলের যত্নে যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরী 

শিশুর জন্য আরামদায়ক গোসল: 

শিশুর ত্বক খুব পাতলা ও সংবেদনশীল। তাই গোসলের সময় এমন ক্লিনজার ব্যবহার করা উচিত যা ত্বক অতিরিক্ত শুষ্ক করে ফেলবে না। জেন্টল এবং মাইল্ড ফর্মুলায় তৈরি ক্লিনজার শিশুর ত্বককে পরিষ্কার করার পাশাপাশি, ময়েশ্চারাইজড রাখে। 

শিশুর চুলে শ্যাম্পু ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো, তা চোখে গেলে জ্বালা হয়। তাই মাইল্ড ফর্মুলায় তৈরি সালফেট ও Tear-free শ্যাম্পু ব্যবহার করা জরুরী, যাতে থাকলে শিশু গোসলের সময় আরাম পায়।

শিশুর মুখ ও শরীরের ত্বকের যত্ন: 

শিশুর মুখের ত্বক শরীরের অন্যান্য অংশের চেয়ে আরও নরম ও সেনসেটিভ। প্রতিদিনের ধুলো, ঘাম ও লালা এই ত্বককে সহজেই শুষ্ক করে ফেলতে পারে। তাই এমন একটি ক্রিম ব্যবহার করা প্রয়োজন যা গভীর থেকে আর্দ্রতা যোগায়, সংবেদনশীল ত্বককে শান্ত করে এবং শুষ্কতা থেকে রক্ষা করে। বিশেষ করে শীতের সময় বা শুষ্ক আবহাওয়ায় এই যত্ন আরও জরুরি হয়ে পড়ে।

গোসলের পর শিশুর শরীরের ত্বক দ্রুত শুষ্ক হয়ে যায়। তাই গোসল শেষ করেই ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরী। এমন লোশন যা ত্বকে দীর্ঘক্ষণ আর্দ্রতা ধরে রাখে, সংবেদনশীল ত্বকে আরামদায়ক অনুভূতি দেয় এবং ত্বককে কোমল রাখে। 

নতুন মায়েদের জন্য কয়েকটি টিপস:

  • প্রতিদিনের গোসলে মাইল্ড ও tear-free ক্লিনজার ব্যবহার করুন
  • গোসলের পর অবশ্যই মুখ ও শরীরে ময়েশ্চারাইজার ব্যবহার করুন
  • শিশুর ত্বক যদি খুব সংবেদনশীল হয়, তাহলে সুগন্ধিহীন বা হালকা সুগন্ধের পণ্য বেছে নিন
  • পণ্য কেনার আগে উপাদানের তালিকা ভালো করে দেখে নিন

শিশুর ত্বকের যত্নে নিরাপদ ও জেন্টল কিছু প্রোডাক্ট:

  1. BioCare Baby Shampoo & Shower Gel:ভিটামিন বি-ফাইভ সমৃদ্ধ ফর্মুলা আর জেন্টল ফোমিং টেক্সচার শিশুর কোমল ত্বককে রাখে ফ্রেশ এবং হাইড্রেটেড! এর টিয়ার ফ্রি এবং সালফেট ফ্রি ফর্মুলা শ্যাম্পু ব্যবহারের সময় আরামদায়ক অনুভূতি দেয়।  
  2. BioCare Baby Face Cream: এতে আছে ভিটামিন ই, রোজহিপ অয়েল আর এলানটোইন, যা শিশুর ত্বককে রাখে সফট ও ময়েশ্চারাইজড।
  3. BioCare Baby Body Lotion: অলিভ অয়েল, ভিটামিন ই আর এলানটয়েন সমৃদ্ধ জেন্টল ফর্মুলা, নিয়মিত ব্যবহারে শিশুর ত্বককে রাখে হাইড্রেটেড, ময়েশ্চারাইজড আর সফট। 
  4. শিশুর ত্বকের যত্ন আসলে খুব সহজ, যদি সঠিক পণ্য ও নিয়মিত রুটিন মেনে চলা যায়। ছোট্ট সোনামণির ত্বক যখন নরম, মসৃণ ও হেলদি থাকে, তখন মায়েদের দুঃশ্চিন্তাও কমে যায় ।

         www.Aristocratfashion.com